প্রিয়াঙ্কার বিয়ের প্রশ্নে বিরক্ত শাহরুখ

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করায় বিরক্তি প্রকাশ করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তবে দীপিকা-রণবীরকে অনেক ভালোবাসা জানিয়েছেন খান। খবর আনন্দবাজার পত্রিকার

‘জিরো’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা প্রিয়াঙ্কা-দীপিকার বিয়ে প্রসঙ্গে কিং খানকে প্রশ্ন করেছিলেন। এতে কিছুটা বিরক্তি প্রকাশ করেন তিনি। এরপরই কিছুটা রসিকতা মিশিয়ে বলেন, ‘এটা ভালো যে সবাই বিয়ে করছে। কিন্তু এতে আমার কী করণীয়? বেগানি শাদি মে আবদুল্লা দিওয়ানা। ওরা বিয়ে করছে এটা ওদের কাছে খুব আনন্দের। এরপর সন্তান হবে। তাতেও বা আমি কী করব? আমার যা করার ছিল তা আমি করে ফেলেছি। আমি কি একের পর এক বিয়ে করে যাব?’

এই মন্তব্যের পর সংবাদমাধ্যমের একটি অংশের দাবি, হয়তো বা প্রিয়াঙ্কার নামে গাত্রদাহ শাহরুখের। তাই নাম না করে রসিকতার সুরে বিষয়টি লঘু করেছেন তিনি। যদিও দীপিকার বিয়ে নিয়ে যথেষ্ট উত্তেজিত দেখা গেছে শাহরুখকে।

বড় ভাইয়ের মতো দীপিকাকে অভিনন্দন জানিয়ে শাহরুখ বলেন, ‘ওর প্রতি আমার ভালোবাসা রইল। ভগবান ওদের সুখ ও সমৃদ্ধি দিক। খবরটা পাওয়ার পরেরদিনই আমি ওকে ফোন করেছিলাম, বলেছিলাম আমার মতো তোমাদেরও বিবাহিত জীবন সুখের হোক।’

গুঞ্জন রযেছে প্রিয়াঙ্কার বিয়েতে নাকি তার প্রাক্তনরা উপেক্ষিত। যার মধ্যে শাহিদ কাপুর, হরমন বাওয়েজাতো আছেনই, আছেন আরেক জনও। এই ‘আরেক জন’ শাহরুখ খান। তবে তা নিশ্চিত কিনা জানা যাবে ২ ডিসেম্বর। তবে ইতালির লেক কোমোতে অনুষ্ঠিত দীপ-বীরের বিয়েতে কিং খান যে উপস্থিত থাকছেনই, সে ব্যাপারে নিশ্চিত বলিউড।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *