কঙ্গনাকে নিয়ে এবার একি বললেন সোনাম!

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  কঙ্গনা রানাউতকে নিয়ে আগে কখনো নেতিবাচক কথা শোনা যায়নি সোনাম কাপূরের মুখে। তবে এবার হঠাৎ কেন এমন মন্তব্য করলেন তা বুঝে ওঠা মুশকিলই বটে। হৃতিক রোশনের সাথে কঙ্গনার তুমুল বিবাদ চলার সময় তাদের দু’জনকে নিয়েই কথা বলেছিলেন তিনি। কিন্তু এবার কঙ্গনাকে নিয়ে যা বললেন তা ভাববার বিষয়। সোনাম কাপূর বলেন, ‘কঙ্গনা সব সময়েই কাচের দেওয়াল ভাঙতে চান।’

২০১৬ সালে যখন কঙ্গনা আর হৃতিক রোশনের মধ্যে তুমুল বিবাদ চলছিল তখন মুখ খুলেছিলেন সোনাম। বলেছিলেন, ‘কঙ্গনা যেভাবে বিষয়টা নিয়ে এগোচ্ছেন, তাতে ওর তারিফ করা উচিত। কিন্তু আমি হৃতিকের সঙ্গে ছোটো থেকে বড়ো হয়েছি, দেখেছি ওর মতো মানুষ হয় না। এক নারী হিসেবে আমার কঙ্গনার পাশেই থাকা উচিত, কিন্তু আমি টানাপোড়েনে বিধ্বস্ত।’

সেই পর্ব পেরিয়ে এসে এবার সোনাম বললেন, ‘কঙ্গনা সব সময়েই কাচের দেওয়াল ভাঙতে চান! এটা করা সহজ ব্যাপার নয়। এর জন্য সব কিছুতে আলোড়ন তুলে এগোতে হয়। কিন্তু উনি এত সুন্দর করে কাজটা করেন যে মুগ্ধ না হয়ে উপায় থাকে না।’

বরাবরই ঠোটকাটা হিসেবে পরিচিত সোনাম কাপূর। গত কয়েক মাস আগেই শ্বশুড়বাড়ি নিয়ে এ মন্তব্য করে আলোচলার জন্য দিয়েছছিলেন তিনি। সেই সময় বলেছিলেন, ‘শ্বশুরবাড়ি শব্দটা আমার একদম পছন্দ নয়। আমি যখন থেকে আনন্দের সঙ্গে আছি, তখন থেকে ওর বাড়িটা আমার বাড়ি। শ্বশুরবাড়ি বলে কখনও ভাবিনি।’

Share this post

scroll to top