হাতীবান্ধায় নবজাতক চুরি

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  লালমনিরহাটের হাতীবান্ধায় ঘর থেকে এক নবজাতককে চুরি করার ঘটনা ঘটেছে। কোলের শিশুকে হারিয়ে পাগলের মতো হয়েছেন শিশুটির বাবা-মা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব সিন্দুর্না এলাকায় (হাতীবান্ধা হাটের দক্ষিণ পার্শ্বে) নবজাতক চুরির এ ঘটনাটি ঘটে। নবজাতকটি ওই এলাকার সুবোধ চন্দ্রের ছেলে। তার বয়স ৩১ দিন।

নবজাতকটির পরিবার ও স্থানীয়রা জানান, সুবোধের স্ত্রী রূপালী রানী দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটিকে ঘরে শুইয়ে রেখে টিউবওয়েলের পানি আনতে যান। ৪-৫ মিনিট পরে সেখান থেকে ঘরে এসে দেখেন বিছানার উপর শিশুটি নেই। এ ঘটনায় রূপালী রানীর চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও নবজাতকের সন্ধান দিতে পারেনি। এ ঘটনার পর থেকে রূপালী স্বজ্ঞাহীন হয়ে পড়েন।

স্থানীয়রা জানান, সুবোধ চন্দ্র ও রূপালী রানীর সঙ্গে কারও কোনো বিবাদ নেই। তাদের কোনো শত্রুও নেই।

এ বিষয়ে কথা হলে হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে গিয়ে শিশুটির পরিবারের সঙ্গে কথা বলেছি। নবজাতকটি উদ্ধার এবং অপরাধীকে গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top