কবর খুঁড়ে কঙ্কাল চুরি, এলাকায় আতংক

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  কবরস্থানের চারটি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতংক বিরাজ করছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মীর দেওহাটা গ্রামের সামাজিক কবরস্থানে এ ঘটনা ঘটে। শনিবার দেওহাটা গ্রামের মুসুল্লিরা জানান, কে বা কারা এ কবর খুঁড়ে কঙ্কাল চুরি করেছে তা কেউ বলতে পারছে না।

জানা গেছে, বেশ কিছু দিন ধরে মির্জাপুর উপজেলার বিভিন্ন গ্রামের কবরস্থান থেকে কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা বেড়ে গেছে। এর আগে বানিয়ারা ও বহুরিয়া এলাকায় কবর খুঁড়ে কঙ্কাল চুরি হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনও করে। তারপরও ঘটনার সঙ্গে কেউ আটক হয়নি। 

গত বৃহস্পতিবার রাতে মীর দেওহাটা গ্রামের সামাজিক কবরস্থানে দুর্বৃত্তরা রাতের আধারে হানা দিয়ে চারটি কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে গেছে। পরের দিন সকালে স্থানীয় লোকজন ঘটনা দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে মির্জাপুর থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার বলেন, খবর পেয়ে কবরস্থান পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top