ধানের জমিতে নবজাতকের মরদেহ

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে নবজাতক এক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের পোস্ট অফিসের পেছনে ধানের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ জানান, দুপুরে শহরের পোস্ট অফিসের পেছনে ধানের জমিতে নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পৌরসভার কর্মীদের সহযোগিতায় নবজাতক দাফনের সুব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নবজাতকটি হয়তো কারও অনৈতিক কাজের ফসল। তাই তাকে ফেলে গেছে পরিবারের লোকজন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top