তারেক জিয়াও বঙ্গবন্ধুর খুনিঃ জাসদ গনবাহিনীর সাবেক কমান্ডার ইনু।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  জাসদ গন বাহিনীর সাবেক কমান্ডার এবং অবৈধ হাসিনা সরকারের  তথ্যমন্ত্রী, জাসদ সভাপতি হাসানুল হক ইনু চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, জেনারেল জিয়া, খালেদা ও তারেক বঙ্গবন্ধুর খুনি, ৭১ এর খুনির আশ্রয়-প্রশ্রয় ও সম্মানীত করা, ২১ আগস্টে শেখ হাসিনাকে হত্যা চেষ্টার ঘটনা, জঙ্গি সন্ত্রাস এবং মানুষ পোড়ানোর ঘটনার সঙ্গে জড়িত। এইসব দুষ্কর্মের সঙ্গে তারা জড়িত কেউ এই বিষয়টি অস্বীকার করতে পারবে না। এসব অস্বীকার করার কোন উপায় নেই। কিন্তু তারপরেও যারা অস্বীকার করে কার্যত তারা জেনারেল জিয়া, খালেদা, তারেক ও বিএনপির দুষ্কর্মকে গণতন্ত্রের ধোঁয়া তুলে আড়াল করতে চান।

 

শনিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার মিরপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, ঝরেপড়া রোধ ও শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অংশীজনের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাসদের গোলাম মহসিন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top