সিনেমার চরিত্রের সঙ্গে নাম মিললে বিমান ভাড়ায় ছাড়

অভিনব এক ছাড় দিয়েছে ভার্জিন আটলান্টিক এয়ারলাইন্স নামে একটি বিমান সংস্থা। কারো নামের সঙ্গে বলিউডের বিভিন্ন জনপ্রিয় ছবিতে ব্যবহৃত চরিত্রের নামের মিল পাওয়া গেলে ছাড় দেয়া হবে বিমান ভাড়ায়।image_82758_0

 
নির্বাচিত নামগুলো হলো, করন, সিমরান, অ্যান্টনি, টিনা, বিজয়,পূজা, অর্জুন, প্রিয়া, রাহুল, কিরণ, রোহিত ও সোনিয়া। এই ১২টি নামের মধ্যে কোনো একটি যদি আপনার নাম হয়, তাহলেই আপনি পাবেন বিমান ভাড়ায় ছাড়।
 
বলিউডে মানুষের হৃদয়ে দাগ কেটে যাওয়া বেশ কিছু ছবিকে সম্মান জানানোর জন্যেই ভার্জিন আটলান্টিক এয়ারলাইন্স তাদের যাত্রীদের জন্য এই সুবিধে দিচ্ছে।
 
জানা যায়, এই স্কিমটি মূলত রিচার্ড ব্র্যানসনের এয়ারলাইন্স ফিল লাইক অ্যা স্টার ক্যাম্পেনের অন্তর্গত। ফিল লাইক অ্যা স্টার ক্যাম্পেনের মূল লক্ষ্যই হলো, যাত্রীরা যেন তাদের বিমানে বসে নিজেদের বলিউডের প্রেমিক-প্রেমিকার মতোই ভাবে।
 
ছবির চরিত্রগুলোর সঙ্গে নাম মিলে গেলে যাত্রীরা ইকনমি ক্লাসে ৫ শতাংশ ছাড় পাবেন। আর প্রিমিয়াম ইকনমিতে ছাড়া পাওয়া যাবে ১০ শতাংশ। বুকিং শুরু হবে ১৮ মার্চ থেকে, চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। ৩১ জুলাইয়ের মধ্যে ওই সংস্থার বিমানে চড়লে এই সুবিধে পাওয়া যাবে।

Share this post

scroll to top