বেগম খালেদা জিয়ার চোখে সফল অস্ত্রোপচার সম্পন্নঃদেশবাসীর কাছে দোয়া প্রার্থী।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  লন্ডন সফররত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

গতকাল বিকালে লন্ডনের বিখ্যাত মুরফিল্ড চক্ষু হাসপাতালে বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রীর ডান চোখে এই সফল অস্ত্রোপচার করা হয়।

 

অপারেশনের ৩ ঘন্টা  পর তিনি তাঁর বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ফেরেন।

বেগম খালেদা জিয়া  বর্তমানে পূর্ন সুস্থ আছেন এবং দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন। চিকিৎসকের পরামর্শক্রমে তিনি বিশ্রামে রয়েছেন।

অপারেশনসহ যাবতীয় চিকিৎসা কার্যক্রম সরাসরি তত্ত্বাবধান করছেন লন্ডনে অবস্থানরত বেগম খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।

দুই প্রিয় পুত্রবধূ ডা. জোবায়দা রহমান ও  শর্মিলা রহমান  সাবেক এই প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক দেখাশোনা করছেন।

প্রসঙ্গত, গত ১৫ জুলাই শনিবার সন্ধ্যায় চিকিৎসার জন্য তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top