৫ জনকে ক্রসফায়ার দিয়েছি, ১৪ জনের লিস্ট করেছি:আওয়ামী সাংসদ ডা.এনাম।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  সাভারে  আওয়ামী লীগ দলীয়  বিনা ভোটের এমপি ডা. এনামুর রহমান নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে মোবাইল ফোনে গনমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, সাভারে আগে অনেক ক্যাডার আর মাস্তান ছিল। এখন সব পানি হয়ে গেছে। কারও টুঁ শব্দ করার সাহস নেই। ৫ জনকে ক্রসফায়ারে দিয়েছি আরো ১৪ জনের লিস্ট করেছি। সব ঠাণ্ডা। লিস্ট করার পর যে দু’একজন ছিল তারা আমার পা ধরে বলেছে, আমাকে জানে মাইরেন না আমরা ভালো হয়ে যাবো।

উল্লেখ্য এই সেই ডা.এনাম যার মালিকানাধীন সাভারের এনাম মেডিকেল হাসপাতালে বিশ্ব কাঁপানো রানা প্লাজা দুর্ঘটনায় আহতদের তাৎক্ষনিক উন্নত চিকিৎসা এবং লাগাতার সেবা দিয়ে তিনি দেশব্যাপি ব্যপক পরিচিতি পান।তবে তার এই বেঁফাস মন্তব্য বিগত বছর গুলোতে অবৈধ আওয়ামী লীগ সরকারের হাতে অসংখ্য বিচার বহির্ভুত হত্যাকান্ড সহ গুম-খুনের যে অভিযোগ বিরোধীদল গুলো করে বার বার আসছে তারই সত্যতা প্রমান করলো।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top