আওয়ামী লীগ আগামী নির্বাচনেও বিপুল ভোটে বিজয়ী হবে: নাসিম

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  অবৈধ হাসিনা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ আজ বলেছেন, আওয়ামী লীগ জনকল্যাণে কাজ করে। উন্নয়ন ও জনগণের ভালোবাসা নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামী নির্বাচনেও বিপুল ভোটে বিজয় লাভ করবে।

মঙ্গলবার বিকেলে তার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের কাজীপুরের মাছুয়াকান্দিতে যমুনার ভাঙন পরিস্থিতি সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন। পরে তিনি মাইজবাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

মন্ত্রী প্রাকৃতিক দুর্যোগে জনগণকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন, বন্যা এবং ভাঙন প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক যেকোনো দুর্যোগে সরকারের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও জনগণের পাশে দাঁড়ায়। কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ ২১ বছর যারা ক্ষমতায় ছিলেন, তারা শুধু জনগণের সম্পদই লুট করেননি প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ নিয়ে তামাশাও করেছেন।

বর্তমান বন্যা পরিস্থিতি ও হাওড়ের দুর্দশা নিয়ে জনগণের পাশে না দাঁড়িয়ে তারা ঢাকায় বসে বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, সমালোচনা করছেন। সমালোচনা করা তাদের পুরানো অভ্যাস।

এ সময় তার সাথে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাতে তিনি কাজীপুর উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top