হত্যা,লুটপাট ছেড়ে নির্বাচনে আসুনঃখালেদার জিয়ার প্রতি হাসিনা

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থ রাজনীতিতে ফিরে আসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, হত্যা, লুটপাট ও দুর্নীতির রাজনীতি বাদ দিয়ে আগামী নির্বাচনে অংশ নিন।

তিনি বলেন, ‘আমরা চাই গণতন্ত্রের ধারা অব্যাহত থাকুক। আমরা চাই তারা (বিএনপি) পুনরায় নির্বাচন থেকে সরে যাওয়ার মতো ভুল না করুক। বরং আমরা চাই তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং জনগণ বিচার করবে কারা ক্ষমতায় আসবে।’


বৃহস্পতিবার সন্ধ্যায় সুইডেনের রাজধানী নগরীর সিটি কনফারেন্স সেন্টারে প্রবাসী বাংলাদেশীদের দেয়া এক নাগরিক সংবর্ধনায় হাসিনা এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া দেশের কোন উন্নয়নে স্বস্তিবোধ করেন না এবং তিনি সর্বদা দেশের ধ্বংস দেখতে চান, উন্নয়ন নয়।


বাংলাদেশ খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে- খালেদা জিয়ার এই মন্তব্য তুলে ধরে অনির্বাচিত প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে না বরং যারা এতিমের অর্থ আত্মসাৎ করেছে, ও যারা মামলার মুখোমুখী হতে ভয় পায় এবং দেড়শ’বার রিট দাখিল সত্ত্বেও উচ্চ আদালতে মামলায় হেরেছে তাদেরই দুর্দিন যাচ্ছে।’

শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষ যখন ভালো থাকেন বিএনপি নেতা তখন স্বস্তি অনুভব করেন না। তারা স্ব¯ি Íঅনুভব করেন যখন তারা লোকদের হত্যা করেন এবং দেশের সম্পদ ধ্বংস করেন।’


হাসিনা বলেন, যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন হাওয়া ভবন খুলে জনসাধারণের অর্থ লুট করেছে এবং অবাধে দুর্নীতি করেছে। খালেদা জিয়া শুধু লুট ও কমিশন নেয়া জানে এবং তারা কেবলমাত্র জানে কিভাবে সম্পদ ধ্বংস করতে হয়।

 

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top