জঙ্গি মদদদাতা বিএনপিকে গনতন্ত্রের লাইসেন্স দেয়া যাবে নাঃ সাবেক জঙ্গি কমান্ডার ট্যাংক ইনু

Inu (1) copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  জঙ্গিদের সঙ্গে সখ্যতা থাকায় বিএনপিকে গণতন্ত্রের লাইসেন্স দেওয়া সম্ভব না বলে জানিয়েছেন,জঙ্গি গোস্টি জাসদ গনবাহিনীর সাবেক প্রধান এবং হালের অবৈধ তথ্যমন্ত্রী হাসানুল হক ট্যাংক ইনু ।

ট্যাংক ইনু বলেন, বিএনপি নিজেরাই তাদের গণতান্ত্রিক লাইসেন্স হারিয়েছে। জঙ্গিদের সঙ্গে থাকাকালীন তারা কিছুতেই গণতন্ত্রের লাইসেন্স পেতে পারে না। তারা এখন পর্যন্ত জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেয়নি। ক্ষমতায় থাকাকালীন তারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করেছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাবে জাসদ কর্তৃক আয়োজিত ‘জঙ্গিবাদ নির্মূল ও জঙ্গি-সঙ্গী বর্জন’ শীর্ষক আলোচনা সভায় এ কথা জানান তিনি।

অন্যদিকে বিএনপি জঙ্গি তৈরির কারখানা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরাসরি জঙ্গিদের নেত্রী বলেও মন্তব্য করে তিনি বলেন, জঙ্গিদের রাজনৈতিক বন্ধুদের ত্যাগ না করা গেলে বর্তমান জঙ্গি পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব হবে না। বিএনপি জঙ্গি তৈরির কারখানা। শুধু তাই না বেগম খালেদা জিয়া সরাসরি জঙ্গিদের নেত্রী। তারা আগেও যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে এখন জঙ্গিদের। এদেরকে আমাদের বর্জন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ফেরদৌসি প্রিয়ভাষীনি, শ্রমিক নেত্রী শিড়িন আক্তার এমপি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top