এই সরকারের আমলে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হবেই : নাসিম

nasim2 copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  এই সরকারের আমলেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র হবে, কোনো ষড়যন্ত্রই এই প্রকল্প বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়ার বিদ্যুতের প্রতি এলার্জি আছে, তিনি দেশে বিদ্যুৎ উৎপাদন দেখতে পারেন না। তার সময়ে কানসাটে বিদ্যুৎ এর দাবিতে আন্দোলনকারিদের গুলি করে হত্যা করা হয়েছে। আর বর্তমান সরকার ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে মাত্র কয়েক বছরে।

রবিবার সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সোস্যাল ইসলামী ব্যাংকের সহযোগিতায় বীরঙ্গনা মাতাদের আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের সকল ক্ষেত্রে বিদ্যুৎ প্রয়োজন আর খালেদা জিয়া বিদ্যুৎ প্রকল্পের বিরোধীতা করছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: বিল্লাল হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃমিরাজ উদ্দিন আহম্দে, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি, সিরাজগঞ্জের পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় সিরাজগঞ্জ, ঠাকুরগাও ও কুড়িগ্রামের ৬০ জন বীরঙ্গনা মাতাদের আর্থিক সহযোগিতা করা হয়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top