■জন্মদিন পালনে নিষেধ করলেন ~ দেশনায়ক তারেক রহমান■

TRBDক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আজ।  

বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে প্রতিবার কেক কেটে তার জন্মদিন উদযাপন করা হলেও দেশের ভয়াবহ পরিস্থিতিতে  এবার কেক কেটে ঘটা করে জন্মদিন পালনে নিষেধ করলেন তারেক রহমান ।এর পরিবর্তে সকলকে দলের জন্য দোয়া করতে অনুরোধ করেছেন তিনি ।

বিশেষ করে দেশে কারারুদ্ধ অগনিত বিএনপি নেতা কর্মীদের অবর্ননীয় দূর্ভোগ ও নির্যাতনে রেখে জন্মদিন পালন করা সমীচিন মনে করছেন না তিনি । এছাড়াও বিগত দিনে গুম-খুনের শিকার বিপুল সংখ্যক বিরোধী নেতা কর্মীদের স্বন্মানার্থে জন্মদিনের মতো জাঁকজমক আয়োজন পরিহার করাটাও যুক্তিযুক্ত মনে করছেন তিনি ।

পিতা ও মাতার মতোই অত্যন্ত সাধাসিধা মনমানসিকতার অধিকারী তারেক রহমান আরেক বার প্রমান করলেন ব্যক্তিগত স্বার্থের চেয়ে দেশ ও দল তার কাছে অনেক বড় । দীর্ঘ দিন পর স্নেহময়ী মা বেগম খালেদা জিয়ার  সাথে জন্মদিন পালন করতে যাচ্ছেন দেশনায়ক তারেক রহমান ।এর চেয়ে বড় আনন্দের বিষয় একজন সন্তানের কাছে আর কি হতে পারে ?

আমরা পরম করুনাময় আল্লাহ সুবহানা তায়ালার কাছে দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ এবং দীর্ঘজীবন কামনা করছি,আমিন ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top