বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে লন্ডনে হতে যাচ্ছে বিএনপির বিশ্ব সমাবেশ

bnpflagক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশ ছাড়া বিশ্বের অন্যান্য দেশের বিএনপি নেতাদের নিয়ে বিশ্ব সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। আগামী ২৭ অক্টোবর অথবা ২৮ অক্টোবর দক্ষিণ লন্ডনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানও ওই সমাবেশে উপস্থিত থাকবেন। দীর্ঘদিন পর মা ও ছেলে এক সঙ্গে কোন সমাবেশে যোগ দিতে যাচ্ছেন।

যুক্তরাজ্য শাখা বিএনপির ব্যানারে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার টেলিফোনে যুক্তরাজ্য শাখা বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, বাংলাদেশ ছাড়া বিশ্বের প্রতিটি দেশের বিএনপির নেতৃবৃন্দকে আমরা আমন্ত্রণ জানিয়েছি।

দক্ষিণ লন্ডনের একটি পার্কে তাবু টানিয়ে এ সমাবেশ করা হবে। এটি আমাদের দলের একটি বিশ্ব সমাবেশ। আমরা আশা করছি, তিন হাজার আমন্ত্রিত নেতৃবৃন্দ এ সমাবেশে যোগ দেবেন।

তিনি আরও বলেন, আমরা ২৭ অক্টোবরের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। যদি ওইদিন সম্ভব না হয়, ২৮ অক্টোবর সমাবেশটি অনুষ্ঠিত হবে। এই সমাবেশের পরে বেগম খালেদা জিয়া দেশে ফেরার ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, চিকিৎসার জন্য গত ১৬ সেপ্টেম্বর লন্ডন পৌঁছান খালেদা জিয়া। এর পর থেকে সরকারের পক্ষ থেকে একের পর এক নানা অভিযোগ তোলা হচ্ছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top