খালেদা জিয়া বিদেশীদের হত্যা করে আতঙ্ক ছড়াচ্ছেন: শেখ হাসিনা

sh1ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ অবশেষে বাংলাদেশে দুই বিদেশীর হত্যাকাণ্ডের জন্য সরাসরি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, বিদেশে বসে বাংলাদেশে বিদেশী নাগরিকদের হত্যা করে আতঙ্ক ছড়াচ্ছেন খালেদা জিয়া।

শনিবার গণভবনে বরিশালসহ কয়েকটি জেলা আইনজীবী সমিতিতে নির্বাচিত আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন শেখ হাসিনা।

তিনি বলেন, ‘দেশে থেকে দেশের মানুষ হত্যা করেছিল, বিদেশে বসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। বিদেশে থেকে ষড়যন্ত্র করছেন। আতঙ্ক তৈরির জন্য বিদেশী নাগরিক হত্যা করছেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ইউএস, ইউকে, ইউরোপে লবিস্ট রেখে জামায়াত-বিএনপি দেশের অনেক বদনাম করছে। বিদেশে বসে বাংলাদেশে যে সববিদেশী থাকে, তাদের হত্যা করে আতঙ্ক ছড়াচ্ছেন। তারা আন্দোলনের কৌশল পাল্টেছে।’

বিএনপি চেয়ারপারসন স্বাস্থ্য পরীক্ষার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন। সম্প্রতি রাজধানী ঢাকা ও রংপুরে যথাক্রমে এক ইতালীয় ও এক জাপানিকে গুলি চালিয়ে হত্যায় ঘটনায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের একাধিক নেতা বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন।

বিএনপি আর জামায়াত বলছে, নিজেদের ব্যর্থতা আড়াল করা এবং বিরোধী দলকে দমন করার জন্য সরকার এসব অভিযোগ ভিত্তিহীন তুলছে।


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *