শেখ হাসিনার সম্বর্ধনায় অস্ত্র সহ প্রবেশের চেষ্টা কালে আওয়ামী লীগ নেতা আটক।

sk hasina

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ সংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিয়ে আজই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের সফরে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশেষ অবদানের জন্য চ্যাম্পিয়ন্স অব দ্যা আর্থ পুরষ্কারে ভূষিত হন তিনি।

এ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীকে জাকজমকপূর্ন এক গণসংবধনা দেয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট।এই সম্বর্ধনা স্থল থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে  খিলক্ষেত থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। খিলক্ষেত থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর দেশে ফেরা উপলক্ষে দেওয়া সংবর্ধনায় অস্ত্র নিয়ে প্রবেশ করতে গেলে তাকে আটক করা হয়। বিষয়টি গুরুত্ব সহকারে ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ আমাদের  জানিয়েছে ।

Share this post

scroll to top