আজ রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩১ তম মৃত্যুবার্ষিকী

50146_khaladea-a1news24দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ বাংলাদেশ নৌ-বাহিনীর সাবেক চীফ অব স্টাফ রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ ।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার "মাহবুব ভবনে" তাঁর পরিবার পবিত্র কোরআনে তাফসির ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন । 

দোয়া মাহফিলে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বাদ মাগরিব ৭.৩০ মিনিটে পবিত্র কোরআনে তাফসির ও দোয়া মাহফিল শুরু হবে । (”মাহবুব ভবন’‘ বাড়ী নং-৪০, সড়ক নং-৫, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা)।

উল্লেখ্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অত্যন্ত  ঘনিষ্ট সহকর্মী এ্যডমিরাল এমএইচ খানের কনিষ্ট জামাতা হচ্ছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারমান দেশনায়ক তারেক রহমান।

Share this post

scroll to top