এবার মহিউদ্দীন চৌধুরীর ফতোয়াঃ বঙ্গবন্ধুকে ভালো না বাসলে আখেরাতে জবাব দিতে হবে

mohiক্যাপ্টেন(অবঃ) মারুফ রাজুঃ এবার নতূন ফতোয়া দিলেন চট্টগ্রামের সাবেক মেয়র এবং মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দীন চৌধুরী। তিনি আজ চট্টগ্রামে বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছেন, আমরা  যদি তাকে ভালো না বাসি তবে আখেরাতে তার জন্য অবশ্যই  জবাবদিহি করতে হবে। ১৫ আগস্ট যিনি কেক কেটে ভুয়া জন্মদিন পালন করেন তাকেও আখেরাতে বিচারের মুখোমুখি হতে হবে।

  মহিউদ্দিন চৌধুরী  এসব মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে চতুর্থ দিন চট্টগ্রামের চকবাজার নবাব ওয়ালী বেগ খাঁ জামে মসজিদে মিলাদ মাহফিলের আগে মুসল্লি সমাবেশে ।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে ধর্মের নামে অধর্মের জঙ্গি রাজত্ব কায়েম হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দেশকে বর্বরতা ও কলঙ্কমুক্ত করেছেন। তাই আমাদের প্রত্যেককে তার হাত শক্তিশালী করতে কঠিন ব্রত পালন করতে হবে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top