বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় জাতিসংঘের গভীর উদ্বেগ প্রকাশ

un3বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

বুধবার স্থানীয় সময় দুপুর একটায় জাতিসংঘ সদর দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্নার গ্রেপ্তারের প্রসঙ্গও উঠে আসে।

সংবাদ সম্মেলনে জনৈক বিদেশি সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রধান খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর ইতোমধ্যেই মহাসচিব অবহিত হয়েছেন এবং এই ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

ডুজারিক বলেন, কারণ, বাংলাদেশের চলমান রাজনৈতিক অচলাবস্থার অবসানে একটি শান্তিপূর্ণ সমঝোতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মহাসচিব সেখানে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান খুঁজে বের করার জন্য তাগিদ দিয়ে আসছেন।

সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো মহাসচিবের দেয়া দায়িত্ব অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় যোগাযোগ করছেন বলেও জানান তিনি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top