ঘুঘু দেখেছেন, ফাঁদ দেখেননি’: খালেদা জিয়াকে পাকিস্তানে যাওয়ার জন্য প্রস্তুত হতে বললেন শাহজাহান খান

sk2বিএনপির চেয়ারপারেসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘খালেদা জিয়া ঘুঘু দেখেছেন, ফাঁদ দেখেননি। আপনি পাকিস্তানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। সেই দিন আর বেশি দূরে নেই।’

বুধবার বিকেলে রাজশাহী বিভাগীয় বাস, ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শাহজাহান খান বলেন, ‘স্বাধীনতার যুদ্ধে পাক হানাদাররা বাঙালীদের গুলি করে মারতো। আর এখন তাদের দোসররা পেট্রোলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারছে।’

একটি গানের লাইন টেনে বেগম খালেদা জিয়া ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্নাকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘ধরা পড়েছে খালেদা জিয়া ও মান্না রঙিলা জালে। এ জাল থেকে তারা পালাতে পারবেন না।’

বিক্ষোভ সমাবেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘নবম ও দশম সংসদের যা অর্জন তা জামায়াত-শিবির জোট নষ্ট করতে চায়। কিন্তু তা সম্ভব হবে না। এ দেশের মানুষ তাদের পরিকল্পনা বুঝতে পেরেছে।’

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সভাপতি এমানুল হকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোরশেদ খান বীর বিক্রম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মুনজুর রহমান পিটার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী প্রমুখ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top