ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আওয়ামী লীগকে অবৈধ ভাবে ক্ষমতায় রাখতে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে প্রশাসনের কতিপয় কর্মকর্তা বিশেষ ভূমিকা রেখেছেন, এমন অভিযোগ আছে। এই অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। চাকরি থেকে দেয়া হয়েছে অবসর। এবার ওই নির্বাচনের সময় জেলা প্রশাসকের দায়িত্বে থাকা যেসব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের অবসরে পাঠিয়েছে সরকার।
সোমবার (২৭ জুলাই) অভিযোগ থাকা সেই ৩২ ভিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে অবসরের কথা জানানো হয়েছে।
এরা সবাই বিভিন্ন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে কর্মরত আছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেয়া প্রয়োজন বলে বিবেচনা করায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে তাদের বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে।
তারা বিধি অনুযায়ী, অবসরজনিত সব সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।




