বিপুল উৎসাহ-উদ্দিপনায় আখাউড়ায় কবীর আহমেদ ভূঁইয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ক্যাপ্টেন(অঃ)মারুফ রাজুঃ  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দরুইনস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল মাঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ‘কবীর আহমেদ ভূঁইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা।

ফাইনাল ম্যাচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফখরুদ্দিন আহমদ খান (পি.পি.), আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, আখাউড়া পৌরসভা বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, আখাউড়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার খান, কসবা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুম খান এবং বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি মো. মহসিন ভূঁইয়া।

 

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ ফজলুর রহমান ভূঁইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক এবং হাজারো দর্শক।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে। একটি সুস্থ, সুন্দর ও আদর্শ সমাজ গঠনে ক্রীড়া চর্চার বিকল্প নেই। ব্রাহ্মণবাড়িয়ার যুবসমাজকে মাদকমুক্ত ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে খেলাধুলার প্রতি আরও বেশি গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, কসবা ও আখাউড়া উপজেলায় পৃথক দুটি মিনি স্টেডিয়াম অনুমোদন হওয়ায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলার ১০১টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের লক্ষে ইতোমধ্যে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।

ভবিষ্যতেও এ ধরনের বৃহৎ ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে উল্লেখ করে কবীর আহমেদ ভূঁইয়া উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, খেলাপ্রেমী দর্শকদের শৃঙ্খলাপূর্ণ উপস্থিতি ও সহযোগিতার কারণেই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে একটি মোটরসাইকেল এবং রানারআপ দলকে একটি মোটরসাইকেল পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

Share this post

scroll to top