‘জিয়াউর রহমান শুধু প্রেসিডেন্টই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের রাখাল রাজাঃ ড.মঈন খান

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ ও জনগণের স্বার্থে নিজের পরিবার-পরিজনকে উপেক্ষা করে মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন।  তিনি শুধু দেশের প্রেসিডেন্টই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের রাখাল রাজা। তার রাজনীতি ছিল পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমভিত্তিক।

সোমবার (১ জুন) বিকালে নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। যে স্বৈরাচারী আওয়ামী লীগ বিগত ১৭ বছরে লুটপাট করেছে, তারা ১৯৭২ থেকে ১৯৭৫ সালেও দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। পরবর্তীতে জিয়াউর রহমান সেই ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার করে শূন্য ঝুড়িকে পূর্ণ ঝুড়িতে রূপান্তর করেন।

 

Share this post

scroll to top