অবশেষে জ্বালানি তেলের দাম বাড়লো, লিটারে বাড়ল ২০ টাকা পর্যন্ত

 বিশ্ববাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন এই সিদ্ধান্তের ফলে লিটারপ্রতি অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা করা হয়েছে।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আজ শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মূল্য সমন্বয়ের এই তথ্য জানানো হয়। পুনর্নির্ধারিত এই মূল্য আগামীকাল ১৯ এপ্রিল থেকে সারাদেশে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশীয় বাজারেও এই দাম সমন্বয় করা প্রয়োজন হয়ে পড়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, এখন থেকে গ্রাহকদের প্রতি লিটার অকটেনের জন্য ১৪০ টাকা এবং পেট্রোলের জন্য ১৩৫ টাকা গুনতে হবে। এর পাশাপাশি ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের মূল্য ছিল ১০০ টাকা এবং কেরোসিন ১১২ টাকা। এছাড়া অকটেন ১২০ টাকা ও পেট্রোল ১১৬ টাকা দরে বিক্রি হচ্ছিল।

সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে সাধারণ পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের বাজারে প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Share this post

scroll to top