চট্টগ্রাম-১০ আসনে বিজয়ী বিএনপির সাঈদ আল নোমান

ক্যাপ্টেন(অবঃ) মারুফ রাজুঃ চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) সংসদীয় আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান।
 
এই আসনের ১৩৯টি কেন্দ্রের মধ্যে ১৩২টির ফলাফলে ধানের শীষ প্রতীকে সাঈদ আল নোমান পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৬৭৮ ভোট। 

চট্টগ্রাম-১০ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী সাঈদ আল নোমান বলেছেন, জনগণের ঐক্যবদ্ধ শক্তির সামনে কোনো অপশক্তি টিকতে পারবে না। ধানের শীষ প্রতীকের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা কোনো ষড়যন্ত্র বা অপতৎপরতা দিয়ে রোধ করা যাবে না।

Share this post

scroll to top