ধর্ষণের অভিযোগে শেরেবাংলা নগর থানার এসআই খায়রুল গ্রেফতার

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  ধর্ষণের অভিযোগে শেরেবাংলা নগর থানার এসআই খায়রুলকে গ্রেফতার করে আদালতে তোলার পর কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করে গুলশান থানা পুলিশ। পরে আদালত একদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

 

এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্ধুর বিরুদ্ধে অভিযোগের মীমাংসা করার কথা বলে ২০ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠে শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল আলমের (৩২) বিরুদ্ধে।

Share this post

scroll to top