স্বাধীনতার ঘোষক নিয়ে মিথ্যাচার করলেন জামায়াত আমির ডা. শফিকুর

ক্যাপ্টেন(অবঃ) মারুফ রাজুঃ চট্টগ্রাম বন্দর কলেজ মাঠে গতকাল জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় মহান স্বাধীনতার ঘোষণা নিয়ে মিথ্যাচার করে বক্তব্য রাখেন দলের আমীর ডা. শফিকুর রহমান। এই বক্তব্য নিয়ে ইতিমধ্যে সাধারন জনগনের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। নেট দুনিয়ায় ও জেন জি ও জেতিজেনরা জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মিথ্যাচার ও স্বাধীনতার আলস ইতিহাস মুছে ফেলে নয়াবয়ান প্রতিষ্ঠা নিয়ে কড়া সমালোচনা করছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন – 'জিয়াউর রহমান নন, একাত্তরে চট্টগ্রাম থেকে বাংলাদেশের স্বাধীনতার প্রথম ঘোষণা দিয়েছিলেন এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।' গতকাল সোমবার চট্টগ্রাম নগরীর বন্দর কলেজ মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনি সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

জামায়াতে ইসলামীর আমির এর এমন মন্তব্য করার পর থেকে চট্টগ্রামসহ সারা দেশের মুক্তিযোদ্ধাও সাধারন বাংলাদেশপ্রেমী জনগনের মাঝে ক্ষোভ দেখা গিয়েছে। একজন মুক্তিযোদ্ধা বলেন জিয়াউর রহমানই মহান স্বাধীনতার ঘোষক। জামায়াতে ইসলামী দলটাই একটা মিথ্যাচারী, মোনাফেক ও রাজাকারদের দল। এই দল বাংলাদেশের স্বাধীনতাই মানতে চায় না। এরা পাকিস্থানপন্তি রাজনীতি করে। তাই এরা স্বাধীনতার প্রকৃত ইতিহাস মুছে ফেলতে চায়। এরা দেশ ও জনগনের শত্রু একাত্ততের যুদ্ধাপরাধী। এরাই এখন ভোটের জন্য নতুন লেভাস ধরেছে।

Share this post

scroll to top