দেশের মানুষ অবৈধ নির্দয় শাসকের নির্মম শিকলে বন্দীঃশহীদ আসাদ দিবসে খালেদা জিয়া

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বাংলাদেশে এখন আইন, বিচার, প্রশাসন, পুলিশ সবকিছু আইন অনুযায়ী নয় বরং এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছানুযায়ী নিয়ন্ত্রিত হয় মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, দেশের মানুষ বর্তমানে এই অবৈধ নির্দয় শাসকগোষ্ঠীর নির্মম শিকলে বন্দী হয়ে পড়েছে।

তিনি বলেন, দেশে বর্তমানে একদলীয় শাসনের আধিপত্য প্রতিষ্ঠিত করা হয়েছে। গায়ের জোরে, তাতে গণতন্ত্র ধ্বংসের পাশাপাশি সামজিক, রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট হয়েছে।

আজ শুক্রবার শহীদ আসাদ দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে সাবেক এ প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

৬৯ এর গণআন্দোলনের মহান শহীদ আসাদুজ্জামানের অমলিন স্মৃতির প্রতি ও গভীর শ্রদ্ধা জানান তিনি।

খালেদা জিয়া বলেন, একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য নিজের জীবন দিয়ে গেছেন শহীদ আসাদুজ্জামান। আমাদের স্বাধীকার ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহীদ আসাদ এক অবিস্মরণীয় নাম। সামরিক স্বৈরশাসনের কবল থেকে গণতন্ত্রকে মুক্ত করতে অকুতোভয় এ বীর সেনানী রাজপথে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার শোণিতের ধারা বেয়ে স্বৈরশাসনের পতন ত্বরান্বিত হয়েছিলো, অর্জিত হয়েছিলো এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার। গণতন্ত্রের জন্য শহীদ আসাদের আত্মদান পরবর্তীকালে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আমাদেরকে অনুপ্রাণিত করেছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top