জুলাই ঘোষণাপত্র করলেন প্রধান উপদেষ্টা

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে আজ ঐতিহাসিক ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৫ আগস্ট) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করেন।

এসময় উপদেষ্টা পরিষদের সদস্যগণও উপস্থিত ছিলেন

এসময়, প্রধান উপদেষ্টার সাথে মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্য থেকে উপস্থিত ছিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, মিয়া গোলাম পরওয়ার, মাহমুদুর রহমান মান্না, নাহিদ ইসলাম, নুরুল হক নুর, জোনায়েদ সাকিসহ আরো অনেকে।

এছাড়া, অনুষ্ঠানে যোগ দিয়েছে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রসংসদসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা।

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে রাজধানীর শাহবাগ থেকে ‘ভিক্টরি র‌্যালি’ নিয়ে মানিক মিয়া এভিনিউতে যোগ দিয়েছেন।

Share this post

scroll to top