ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনের হোটেল ডোরচেস্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠকটি হয়। বৈঠক শেষে তারেক রহমানকে হোটেল থেকে হাসি মুখে বের হতে দেখা যায়।
এর আগে শুক্রবার (১৩ জুন) লন্ডনের হোটেল ডোরচেস্টারে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়ে বৈঠকটি শেষ হয় ৩টা ৩৫ মিনিটে।
এক ঘণ্টা ৩৫ মিনিটের এ বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় তাদের। বৈঠক শেষে পার্ক লেনের হোটেল থেকে তারেক রহমানকে হাসিমুখে বের হতে দেখা গেছে। এরপর হোটেলের সামনে উপস্থিত নেতাকর্মীদের স্লোগান ও সালামের উত্তর দিতে দিতে হাত নেড়ে গাড়িতে গিয়ে উঠেন।
এর আগে, শুক্রবার (১৩ জুন) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য হোটেল ডোরচেস্টারে পৌঁছান তারেক রহমান। এদিন বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে বাসা থেকে রওনা হন তিনি।


