Month: May 2025
-

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক
ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। প্রেস উইং জানায়, উচ্চপর্যায়ের এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ…
-

নির্বাচন কমিশনে আস্থা নেই এনসিপির, বুধবার বিক্ষোভের ডাক
ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আগামীকাল বুধবার (২১ মে) ইসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (২০ মে) রাতে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলটির নেতারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। তাই কমিশনের ওপর ভরসা রাখতে পারছি…
-

সেই ৩ নেতাকে ছাড়িয়ে নিলেন হান্নান মাসউদ
ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে গ্রেপ্তারে চাপ ও পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়া তিনজনকে গতকাল সোমবার রাতে হেফাজতে নিয়েছিল ধানমন্ডি থানা-পুলিশ। আজ মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তাদের ছাড়িয়ে আনতে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন…
-

সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার, সাত মাস ধরে অবরুদ্ধ রেখে নারীকে ধর্ষণের অভিযোগে
ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ সংগীতাঙ্গনের পরিচিত মুখ মাঈনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর ডেমরা এলাকা থেকে। পুলিশের ভাষ্য অনুযায়ী, এক তরুণীকে দীর্ঘ সাত মাস একটি ফ্ল্যাটে আটকে রেখে যৌন সহিংসতা এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ডেমরা থানার ইনচার্জ মাহমুদুর রহমান জানান, জাতীয় হেল্পলাইন ‘৯৯৯’-এ আসা ফোন কলে সাড়া দিয়ে পুলিশ সোমবার রাতে একটি…
-

অন্তর্বর্তী সরকার গায়ের জোর খাটাচ্ছে: রিজভী
ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বয়স অনেক কম। হঠাৎ গুরুতর রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে গেছেন। এজন্য তার কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে। আজ মঙ্গলবার খিলক্ষেতে জুলাই গণ-অভ্যুত্থানে আহত রাকিবুল হাসানকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। রিজভী বলেন, আদালতের রায় ঘোষণার পরও ইশরাককে…
-

সমালোচনা মাথা পেতে নিয়েছি, কারণ এদের চেহারা উন্মোচন করতে হবে: ইশরাক
ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। আজ সোমবার ইশরাক হোসেনের সমালোচনা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এর পরিপ্রক্ষিতে বিকেলে ফেসবুক পোস্টে ইশরাক এ মন্তব্য করেন।…
-

বিমানবন্দরে ছেড়ে দিলে বলতেন, ছেড়ে দিয়েছেন : স্বরাষ্ট্র উপদেষ্টা
ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নুসরাত ফারিয়াকে বিমানবন্দরে ছেড়ে দিলে বলতেন, ছেড়ে দিয়েছেন। আজ সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের ঘটনা বিব্রতকর উল্লেখ করায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সংস্কৃতি উপদেষ্টা কি বলেছেন জানি…
-

বিএনপি সরকারে এলে স্কুলের কারিকুলামে খেলাধুলা বাধ্যতামূলক হবে: তারেক রহমান
ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ বিএনপি সরকার গঠন করলে খেলাধুলাকে স্কুলশিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক কারিকুলামে বাধ্যতামূলক করার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শিশু–কিশোরদের ডিভাইস থেকে বিরত রাখতে তাদের খেলাধুলার সুযোগ তৈরি করে দিতে হবে। রোববার (১৮ মে) লন্ডনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ২০২৪ সালের ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির…
-

ভারতের মহাকাশ অভিযান ব্যর্থ, মহাকাশেই ধ্বংস রকেট
ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) ১০১তম স্যাটেলাইট মিশন ভেঙে পড়েছে যাত্রার এক মিনিটের মাথায়। উৎক্ষেপণের প্রাথমিক দুটি ধাপ সফল হলেও তৃতীয় ধাপে যান্ত্রিক ত্রুটির কারণে অভিযানটি বাতিল করে মহাকাশেই ধ্বংস করে দেওয়া হয় রকেটটি। রোববার (১৮ মে) সকালে ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এই উৎক্ষেপণ পরিচালিত হয় বলে…
-

হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়া কারাগারে
ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ ঢাকার ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার হওয়া জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার (তারিখ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক শুনানি শেষে এ নির্দেশ দেন। এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলি (পাবলিক প্রসিকিউটর) ওমর ফারুক ফারুকী। তিনি বলেন, “রাষ্ট্রপক্ষ…