রাজধানীর চাঁদনী চক বিজনেস ফোরামের কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ

ইমরুল হাসান ( স্টাফ রিপোর্টার ): রাজধানীর জনপ্রিয় চাঁদনী চক শপিং মলের ব্যবসায়ীদের সংগঠন চাঁদনী চক বিজনেস ফোরামের আওয়ামী লীগ ও ঢাকা দক্ষিন সিটির সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সমর্থিত ,  সভাপতি মোঃ নিজাম উদ্দিন এবং সাধারণ সম্পাদক, মোঃ মনির হোসেন হাওলাদার সহ কমিটির অন্যান্যদের বিরুদ্ধে দূর্নীতি, দোকান দখল, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন, দোকানে তালা দিয়ে চাঁদা আদায় সহ নানা অভিযোগে ঢাকা জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃপক্ষ একজন প্রশাসক নিয়োগ দিয়েছেন।

শহর সমাজ সেবা অফিসার জনাব মোহাম্মদ শিবলীজ্জামান কে প্রশাসক নিয়োগ দেয়ায় সাধারণ ব্যবসায়ীরা খুশি হয়েছেন এবং তারা চান ব্যবসায়ীদের পাশে, আপদ-বিপদের সময় এবং দূর্নীতিমুক্ত এমন ব্যক্তিদের দিয়ে আগামীতে বিজনেস ফোরামের কমিটি গঠিত হবে বলে আশা করছেন।

উল্লেখিত, গত ৫ ই আগষ্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা'র পতনের পরে বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে সমাজ সেবা কার্যালয়ে অভিযোগ দাখিল করেন এর প্রেক্ষিতে প্রশাসক নিয়োগ দেয়া হয়।

Share this post

scroll to top