পালিয়ে ভারতে অবস্থান করছেন সাবেক এসবি প্রধান মনিরুল

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলাম পালিয়ে ভারতে অবস্থান করছেন বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে। আজ রবিবার সূত্রটি এ তথ্য নিশ্চিত করে।

সূত্রটি জানায়, আজ রবিবার বিকেলে সাবেক এসবি প্রধান মনিরুলকে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসের (Connaught Place) একটি গ্রোসারি স্টোরে কিছু নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনার সময় ক্যামেরাবন্দি করা হয়। 

সূত্রটি আরও জানায়, ওই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক পলাতক বাংলাদেশি রাজনীতিবিদ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। 

Share this post

scroll to top