ঈদের তারিখ ঘোষণা করলো সৌদি আরব

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ সৌদি আরবে আগামী বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করা হবে। সোমবার দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে গালফ নিউজ।

আগামীকাল মঙ্গলবার দেশটিতে শেষ রোজা হবে। তার পরদিন শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

পবিত্র শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপিত হয়। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদযাপিত হয়।

বাংলাদেশে ঈদুল ফিতর কবে জানা যাবে মঙ্গলবার। এদিন সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে।

Share this post

scroll to top