কৃষকদল নেতা পলাশকে তুলে নিয়ে গিয়েছে গোয়েন্দা পুলিশ

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

ভোর ৫ টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল তার সেগুনবাগিচার বাসা থেকে তুলে নিয়ে যায় বলে গণমাধ্যমকে জানান তার স্ত্রী রাজিয়া সুলতানা।

তিনি জানান, ভোরে গোয়েন্দা পুলিশ সেগুনবাগিচার বাসায় এসে তাকে ধরে নিয়ে যায়। কোন মামলায় তাকে গ্রেফতার করা হচ্ছে জিজ্ঞেস করলে তারা বলেন বাঞ্ছরামপুরে সরকার বিরোধী লিফলেট বিতরণ করায় তার বিরুদ্ধে মামলা আছে।

Share this post

scroll to top