বিএনপি-জামায়াত এক সাথে ধরলে কেউ পালানোর পথ পাবে নাঃকর্নেল অলি আহমদ

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ড. কর্নেল অলি আহমদ (অবঃ) বলেছেন, শুনতেছি আওয়ামী লীগ নাকি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন নয়, জান বাঁচানোর প্রস্তুতি নেন। আমার পাশে জামায়াত বসে আছে। এখন যদি বিএনপি পাশে বসে তাহলে ওরা জান বাঁচানোর রাস্তা খুঁজে পাবে না। সে সময়ও আসবে। পৃথিবীতে যত স্বৈরাচার ছিল তাদের করুণ পরিণতি হয়েছে এখানেও এদের হবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে 'দেশের সার্বিক পরিস্থিতি' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, যতদিন পর্যন্ত না আমাদের বুঝার শক্তি হয় ততোদিন পর্যন্ত আমরা অত্যাচারিত হব। প্রথমে রাজনীতিটা সঠিক পথে আনতে হবে। সঠিক পথে আনতে হলে বর্তমান সরকার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে সেগুলো সঠিক পথে আনতে হবে। যে সকল অফিসাররা এই সরকারকে টিকিয়ে রাখার জন্য কাজ করেছে তাদের তালিকা করছি আমরা। তাদেরকে আগে জেলে দিতে হবে।

Share this post

scroll to top