বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ঐক্য ফোরামের ভার্চুয়াল দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বিএনপি স্হায়ী কমিটির অন্যতম সদস্য,  কুমিল্লা জেলার কৃতি সন্তান,  সাবেক মন্ত্রী ডঃ মোশাররফ হোসেন ও উনার সহধর্মিণী বিলকিস হোসেন, বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ঐক্য ফোরামের অন্যতম নেতা বাহরাইন যুবদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক সুমন শাকিল সহ বৃহত্তর কুমিল্লা  বিএনপির অনেক নেতৃবৃন্দ দেশে-প্রবাসে  করোনা ভাইরাস সহ বিভিন্ন রোগে অসুস্থ। 

সকল নেতৃবৃন্দের রোগ মুক্তি কামনায়  বহির্বিশ্ব বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ঐক্য ফোরাম এর উদ্যোগে আজ ৮/৪/২০২১ ইং রোজ বৃহস্পতিবার  বাংলাদেশ সময়  রাত ৯ ঘটিকায় এক ভার্চুয়াল  দোয়া মাহফিলের  আয়োজন  করা হয়।

কানাডা প্রবাসী বিএনপি নেতা ক্যাপ্টেন(অবঃ)মারুফুর রহমান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ওমান বিএনপির সংগ্রামী সভাপতি জনাব সৈয়দ মোহাম্মদ হারুন  রশীদ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কুয়েত প্রবাসী বিএনপি নেতা জনাব মারুফ হোসেন।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন,সৈয়দ মোহম্মদ হারুন রশীদ, সভাপতি,  আহমেদ ভুইয়া – সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। জামাল সর্দার -যুগ্ম সাধারণ সম্পাদক। মোহাম্মদ ইসমাইল হোসেন রিপন – সহ-সাংগঠনিক সম্পাদক। মোজাম্মেল হক সাহিত্য সম্পাদক। ইসমাইল ভুইঁয়া – শিক্ষা বিষয়ক সম্পাদক ও দপ্তর সম্পাদক যুবদল ওমান কেন্দ্রীয় কমিটি।  শাহ জালাল বেপারী – সহ সাংগঠনিক সম্পাদক যুবদল ওমান কেন্দ্রীয় কমিটি ও যুগ্ম আহবায়ক কচুয়া জাতীয়তাবাদী ফোরাম।

এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে বৃহত্তর কুমিল্লার জিয়ার সৈনিক গন এই দোয়া মাহফিলে অংশ নেন। সবশেষে দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা জনাব আজিজুল ইসলাম সিরাজী।

Share this post

scroll to top