শেখ হাসিনা কর্তৃক ইতিহাস বিকৃতির প্রতিবাদে বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরামের সভা।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি,বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের  'বীর উত্তম '  খেতাব বাতিল এবং অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ইতিহাস বিকৃতির বিরুদ্ধে"  বৃহত্তর কুমিল্লা জেলা জাতীয়তাবাদী ঐক্য ফোরাম "এর উদ্যোগে গতকাল বৃহষ্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় এক ভার্চুয়াল  প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন,  বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য,সম্পাদক,দৈনিক প্রথম বাংলাদেশ ডট নেট, কানাডা প্রবাসী ক্যাপ্টেন(অবঃ) মারুফুর রহমান রাজু। 

সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় জাতীয়  নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সংগ্রামী নেতা জনাব মাইদুর রহমান মোহিত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ওমান কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সভাপতি এস এম হারুন রশিদ। 
বিশেষ অতিথির মর্যাদায় উপস্থিত ছিলেন সৌদি আরব হতে কাজি আবুল হোসেন, কুয়েত,কাতার,আরব আমিরাত, সালতানাত অব ওমান, মালয়েশিয়া,ফান্স,ইতালি, গ্রীস সহ বিভিন্ন দেশে নেতৃত্ব দেওয়া বৃহত্তর কুমিল্লা জেলার  বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ।
প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন কুয়েত বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ মারুফ হোসেন ও বাহরাইন কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক সুমন শাকিল।। 

অনুষ্ঠানে প্রধান অতিথি সহ সকল বক্তারা বাংলাদেশের গনতন্ত্র পুনরুদ্ধারে প্রবল গন আন্দোলনের কোনো বিকল্প নেই বলে মত প্রকাশ করেন। তারা সকলেই বিএনপির রাজনীতিতে জিয়া পরিবারের অপরিহার্যতার কথা পুনর্ব্যক্ত করেন। আগামীতে হাসিনা হটানোর এক দফা দাবীর প্রতি সকলেই বদ্ধপরিকর বলে ঘোষনা দেন।

অনুষ্ঠানে আরও অংশগ্রহন করেন,

যুক্তরাজ্য মহিলা দলের সদস্য সচিব অঞ্জনা আলম, ইটালি থেকে অ্যাডভোকেট কামরুজ্জামান,

সৌদি আরব থেকে কাজী আবুল হোসেন, সাবেক সভাপতি যুবদল, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদল সৌদি আরব শাখার সভাপতি মুস্তফা কামাল, ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন,
হাজী আসলাম যুবনেতা, নোমান, সিলেট বিভাগীয় পরিষদের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, জুয়েল,

গ্রিস প্রবাসী সারোয়ার আলম বিএনপি নেতা,কাজী তুহিন রেজা ইউরোপ যুবদলের যুগ্ন আহবায়ক।

কুয়েত থেকে হান্নান মজুমদার, চানমিয়া হাসান, খোকন, সোহেল, বাচ্চু মিয়া,আব্দুল হান্নান সাধারণ সম্পাদক সদর থানা প্রবাসী ফোরাম, কুমিল্লা দক্ষিণ জেলা প্রবাসী ফোরামের যুগ্মসাধারণ সম্পাদক এরশাদুজ্জামান এরশাদ, যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম,মালয়েশিয়া থেকে আবু কাউসার ভুইয়া স্বেচ্ছাসেবক দল,

 ওমান হতে অংশ গ্রহণ করেন,সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জহির হোসেন রাজা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান টিটু,সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ নাজিম উদ্দিন পাটওয়রী,সহ সাংগঠনিক সম্পাদক গাজী আল আমিন,  সাহিত্য সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক,শিক্ষা বিষয়ক সম্পাদক ইসমাইল ভুইঁয়া,  আল খোয়ের শাখার সন্মানিত সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ   হোসেন ও সহ প্রচার সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন সহ বিভিন্ন দেশের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top