জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে মির্জা ফখরুলের গভীর শোক।

 ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশের প্রতিতযশা শিক্ষাবীদ এবং জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এক শোক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী দেশের একজন প্রতিভাবান প্রকৌশলী ছিলেন। তিনি কেবলমাত্র ভৌত অবকাঠামো তৈরির ক্ষেত্রেই পারদর্শী নয় বরং শিক্ষকতা থেকে শুরু করে পুরকৌশলের এ শিক্ষক নব্বইয়ের দশকে বাংলাদেশ শিল্প ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনসহ নানান ক্ষেত্রে তার ওপর অর্পিত গুরুদায়িত্ব পালনে অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার স্বাক্ষর রেখে গেছেন। তার মৃত্যুতে দেশ একজন গর্বিত সন্তানকে হারালো যার অভাব সহজে পূরণ হবার নয়।

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুম জামিলুর রেজা চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকাহত পরিবারবর্গ এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top