শেখ হাসিনা থাকতে করোনা ভাইরাস আমাদের কিছুই করতে পারবেনাঃ খালিদ মাহমুদ।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ অবৈধ হাসিনা সরকারের নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন,জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন দেশের প্রধানমন্ত্রী তখন কোনো ভাইরাস নিয়েই আমাদের চিন্তা নেই।  কেননা জননেত্রীর বলিষ্ঠ নেতৃত্বেই আমরা সকল সমস্যার সমাধান খুঁজে পাবোই , শেখ হাসিনা থাকতে করোনা ভাইরাস আমাদের কিছুই করতে পারবেনা।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৩টা দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মনিপুর উচ্চ বিদ্যালয়ে ৮৫ লাখ টাকা ব্যয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,বর্তমানের সময়ের সব চেয়ে গুরুতর সমস্যা হলো করোনাভাইরাস, এই করোনাভাইরাস মোকাবেলায় আমরা শতভাগ সক্ষম। আমাদের সরকারী-বেসরকারী সকল হাসপাতালগুলো করোনা-প্রতিরোধে প্রস্তুত করে রাখা হয়েছে। তাই আতঙ্কিত হবার কিছু নেই।

এরপর প্রধান অতিথি সেতাবগঞ্জ বড়মাঠে মামুন সানু স্মৃতি ভলিবল ও ফিরোজ্জামন স্মৃতি ক্রিকেট টুণার্মেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top