নরেন্দ্র মোদিকে অতিথি হিসেবে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে: আবদুল মোমেন

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ মুজিববর্ষ উপলক্ষ্যে ঢাকায় নরেন্দ্র মোদির আসন্ন সফর প্রসঙ্গে অবৈধ হাসিনা সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন বলেছেন, নরেন্দ্র মোদি ঢাকায় আসছেন।

এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে সোমবার ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসবেন।রাষ্ট্রিয় অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমরা সর্বোচ্চ সম্মান দেব। 

রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল- ২০২০’-এর ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। 

অনুষ্ঠানে তিনি আরও বলেন, মুজিববর্ষে মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদও আসতে পারেন।মাহাথির মোহাম্মদ বর্তমানে প্রধানমন্ত্রী নেই। কিন্তু ব্যক্তি মাহাথিরও (আমাদের অতিথি) হিসেবে আসতে পারেন। ব্যক্তি হিসেবেও তিনি একটা ইনস্টিটিউশন।

 

ভারতে নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন নাগরিক আইনের জেরে দিল্লিতে যে সহিংসতা হচ্ছে বাংলাদেশ তা পর্যবেক্ষণ করছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top