বিএনপির ভোটকারচুপির কারণেই ইভিএম আনা হয়েছেঃ আনিসুল হক।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ অবৈধ হাসিনা সরকারের  আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি ভোট কারচুপির রাজ্যত্ব সৃষ্টি করে ছিলো, এটা থেকে বের হওয়ার জন্যই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) আনা হয়েছে।

গতকাল সকালে আখাউড়া রেলস্টেশন চত্বরে সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশেই ইভিএম ব্যবহার হয়েছে। সহজভাবে ভোট দেওয়ার জন্যই ইভিএম ব্যবহার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আখাউড়া পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল প্রমুখ।

Share this post

scroll to top