চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা আবু সুফিয়ানের পিতার ইন্তেকাল।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি,বিগত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী,সংগ্রামী জননেতা আলহাজ্ব আবু সুফিয়ানের পিতা,  চকরিয়া শাহারবিল ইউনিয়নের বাসিন্দা ও আলোকিত শাহারবিল ইউনিয়নের প্রতিষ্টাতা আলহাজ্ব মাওলানা আবুল হাশেম আজ ১৮/৯/২০১৯ ইং,বুধবার  সকাল ০৯:০০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন।

তাঁর মৃত্যুতে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

পরিক্ষিত বিএনপি নেতা জনাব আবু সুফিয়ানের পিতৃবিয়োগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং ২০দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

আজ বাদ আসর চান্দগাঁও আবাসিক বি- ব্লক জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।আগামীকাল সকাল ১০ টায় চকরিয়া শাহারবিল কেন্দ্রীয় জামেমসজিদে ২য় জানাজা অনুষ্ঠিত হবে।

সকলকে মরহুমের নামাজে জানাজায় শরীক হতে বিশেষ ভাবে অনুরোধ করেছেন জনাব আবু সুফিয়ান সহ তার পরিবারের সদস্যবৃন্দ।

 

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top