নরেন্দ্র মোদিকে বিএনপির অভিনন্দন

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোটের বিপুল বিজয়ে দেশটির পুনঃনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছে বিএনপি।

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল গুলশানের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, যারাই বিজয়ী হয়েছেন আমরা তাদের অভিনন্দন জানাই।

তিনি আরো বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অলরেডি মোদি সরকারকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন। দুই একদিনের মধ্যে তার পাঠানো শুভেচ্ছা বার্তা ঢাকার ভারতীয় হাইকমিশনে পৌঁছাবে।

 

তিনি বলেন, ভারতের নির্বাচনের সব থেকে ভালো দিক হলো তাদের জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে সক্ষম হয়েছে। তারা তাদের মৌলিক অধিকার ও সাংবিধানিক অধিকার প্রয়োগে করতে পেরেছেন। যা বাংলাদেশের মানুষ পারেনি।

Share this post

scroll to top