বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদেরের সঙ্গে খালেদা জিয়ার তুলনা লজ্জাজনক :মাহবুবুল আলম হানিফ

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে খালেদা জিয়ার তুলনা লজ্জাজনক মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ওবায়দুল কাদের একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন তিনি। তার সঙ্গে খালেদা জিয়ার তুলনা করা দুঃখজনক ও লজ্জাজনক।


বুধবার (৬ মার্চ) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ মন্তব্য করেছেন। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা তুলে ধরে হানিফ বলেন, সব দিক থেকেই তিনি ভালো আছেন তার শারীরিক অবস্থা ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে। দুই-এক সপ্তাহের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ডাক্তাররা।

বিএনপিকে উদ্দেশ্য করে হানিফ বলেন, তারা ক্ষমতায় থাকা অবস্থাতেও জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল। জনগণ তাদের বিরুদ্ধে ছিল। এখন ক্ষমতায় না থাকা অবস্থায় জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা দেউলিয়া হয়ে গেছে। বিএনপি’র কর্মসূচি নিয়ে জনগণ এখন আর ভাবছে না। তারা সন্ত্রাসী দুর্নীতিবাজ, দেউলিয়া দল।আওয়ামী লীগের উদার নীতির কারনে তারা এখনও টিকে আছে।এই যে তারা মানববন্ধনসহ যে ধরনের কর্মসূচি পালন করে যাচ্ছে এতে করে কোন ফলপ্রসূ ফলাফল আসবে না।

 সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক রহমান, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুর সবুর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও উপ দপ্তর সম্পাদক সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top