কাছের মানুষরাই হাসির পাত্রী বানাচ্ছেন মিথিলাকে!

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ কণ্ঠশিল্পী তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন উদ্যমে জীবন শুরু করেছেন মডেল ও অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা। নানা রকম সচেতনতামূলক কার্যক্রমেও দেখা যায় তাকে।

এরইমধ্যে আলোচনায় এলেন তিনি সোশাল মিডিয়ার হাত ধরে। বলা যায়, নেতিবাচক আলোচনা। ট্রল বললেও ভুল হবে না। গায়ক ও শখের অভিনেতা জন কবির সম্প্রতি মিথিলার সঙ্গে একটি ঘনিষ্ট ছবি পোস্ট করেন ফেসবুকে।

সেখানে দুষ্টুমি করে ক্যাপশন দেন ‘কন্টেন্ট’। ব্যাস, নেটিজেনরা লুফে নিলো সেই ছবি। অনেক আগে থেকেই জন ও মিথিলার সম্পর্ক নিয়ে বাজারে নানা গুঞ্জন ছড়িয়েছে। একথাও উড়েছে শোবিজের বাতাসে, জনের সঙ্গে মিথিরার ঘনিষ্ট সম্পর্ক মেনে নিতে না পেরেই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন তাহসান। যদিও সেসবের কোনো সত্যতা মেলেনি।

তবে তাহসান-মিথিলার ডিভোর্সের পর জন-মিথিলার ঘনিষ্ট ছবিটি সেই পুরনো গুঞ্জনে নতুন করে উৎসাহ যোগালো। ছবিটি পোস্ট করার পর জন কবিরের ওয়াল থেকেই শেয়ার হয়েছে সাড়ে তিন হাজারের বেশিবার। মন্তব্য এসেছে ১৬০০। দেখা গেছে মিথিলা ও তাহসানকে নিয়ে নানা রকম ট্রল করা ক্যাপশন।

জনের পোস্ট করা ছবির নিচে মিথিলাও এসে কমেন্টস করেছেন। তিনি লিখেছেন, ‘জনের বাচ্চা। মানুষ আমাকে এখন জ্বালিয়ে মারবে! কনটেন্টের এমনিতেই অভাব নাই দুনিয়াতে!’

সেই ছবির রেশ কাটতে না কাটতেই এবার মিথিলাকে নিয়ে হাজির হলেন অভিনেতা আলী যাকেরের জামাতা জনপ্রিয় আরজে মীর রাব্বি। তিনি আজ বৃহস্পতিবার ফেসবুকে মিথিলার সঙ্গে একটি ঘনিষ্ট ছবি পোস্ট করেন। সেখানে ক্যাপশন দেন ‘ডিসকন্টেন্ট’।

এ ছবিতেও মিথিলাকে নিয়ে হাসাহাসি চলছে। অনেকে এখানে টেনে আনছেন তাহসান ও জন কবিরকে। হাসি-মশকরায় শামিল হয়েছেন অনেক তারকারাও।

গেল কয়েকদিনের চিত্র দেখে অবস্থা এমন দাঁড়িয়েছে মনে হচ্ছে অভিনেত্রী মিথিলা যেন ট্রলেরই কন্টেন্ট। আর সেই কন্টেন্ট তাকে বানিয়ে চলেছেন তার কাছের মানুষেরাই, সহকর্মীরাই। তারা নিজেরা মজা করছেন তাহসানকে ইঙ্গিত করে মিথিলাকে নিয়ে আবার তারাই সাধারণ মানুষদের কমেন্টস-রিপ্লাইয়ে বিরক্ত হয়ে তাদের মানসিকতা নিয়ে

এ বিষয়ে জানতে যোগাযোগ করলে মিথিলার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top