আওয়ামী লীগ আবার ক্ষমতায় না এলে ওরা আমাদের ঘর থেকে এনে মারবে : শামীম ওসমান

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আওয়ামী লীগ নেতা এবং নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের অবৈধ সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আসতেই হবে দেশকে বাঁচানোর জন্য। এবার ক্ষমতায় আসতে না পারলে দেশের ৫ লাখ লোক মারা যাবে। ওরা আমাদের ঘর থেকে বের করে এনে মারবে। দেশকে বাঁচাতে হলে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতেই হবে।

আজ ৪ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার ইসদাইর বাংলা ভবনে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, সামনে বড় ধরনের ধাক্কা আসতে পারে। যারা ধাক্কা দিতে চাইবে তারা মরণ কামড় দেয়ার জন্য সব ধরনের ষড়যন্ত্র করবে। সামনে কঠিন সময় আসছে। আমাদের লড়াই করতে হবে। এটা অস্ত্রের ও লাঠির লড়াই নয়, দেশ বাঁচানোর লড়াই। দেশের মানুষকে শান্তিতে বসবাস করার জন্য লড়াই করতে হবে।

তিনি বলেন, সব দলের মধ্যেই ভালো মন্দ রয়েছে। আমাদের ভালো মানুষ দরকার। ভালো মানুষরা যদি আমাদের দলে আসতে চায় তাহলে তাদের সাদরে গ্রহণ করা হবে। তবে আসতে চাইলে ১০ অক্টোবরের মধ্যে আসতে হবে। ১১ তারিখের পরে আর কাউকে নেয়া হবে না।
তিনি আরো বলেন, সামনে কঠিন সময় আসছে। অনেক খেলা হবে, আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের জানান দিতে হবে আমরা মোটেও দুর্বল না। এজন্য আওয়ামী লীগের সাচ্চা নেতাকর্মীদের নিয়ে কাজ করতে চাই। ঘরে ঘরে মিটিং করতে চাই। প্রত্যেকটি এলাকায় কাজ করতে চাই। আর এই কাজটি ২১ অক্টোবরের মধ্যে সম্পন্ন করতে চাই।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top