এ কেমন চুম্বন দৃশ্য ধরা পড়ল গুগল ম্যাপে

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  গুগল ম্যাপ। হাতের মোবাইল ফোনে এটি খুললেই হয়ে যায় মুশকিল আসান। তবে গুগল ম্যাপে এবার যেন এক অন্য দৃশ্য। দম্পতির চুমু খাওয়ার দৃশ্য ধরা পড়ল গুগল ম্যাপে। 

এক দম্পতির অজান্তেই তাদের চুম্বনের দৃশ্য দৃশ্য ধরা পড়েছে। কিন্তু খুব অন্যরকম লাগছে তাদের। ভারী অদ্ভুত। গুগল ম্যাপে দেখে মনে হবে, সমুদ্র সৈকতে হালকা মেজাজে বসে রয়েছেন তারা। চুমু খাচ্ছেন পরস্পরকে। গ্রে টি শার্ট পরা এক নারী, চোখে সানগ্লাস। সঙ্গীর দিকে চেয়ে রয়েছেন, ভালবেসেই। কিন্তু ম্যাপে তা কেমন যেন দেখাচ্ছে। তাদের পরস্পরের হাত-পা যেন জুড়ে দিয়েছে কেউ। প্রশ্ন দেখা দিয়েছে- পুরুষ সঙ্গীটির কি হাত নেই? এই যুগলের পাশেই একটা পা দেখা যাচ্ছে, কিন্তু শরীরের বাকিটা অংশ নেই।

গুগল স্ট্রিট ভিউ এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে গুগল ম্যাপস এবং গুগল আর্থে প্যানারোমিক ভিউয়ে ছবি দেখার পাশাপাশি বিশ্বের যেকোনো নির্দিষ্ট রাস্তার পূর্ণাঙ্গ চিত্র দেখা যায়। আসলে সেভাবে দেখতে গিয়েই প্যানোরোমিক ভিউয়ের মাঝে চলাফেরা করছে এমন কোনো কিছু এসে গেলে ছবিটা ভারী অদ্ভুত দেখায়। তবে ব্যবহারকারীর গোপনীয়তার জন্যই ছবিটি কোথায় তোলা তা কিন্তু জানা যাচ্ছে না

এর আগেও একটি এরকম ছবি দেখে ভূতের অস্তিত্বের কথা বলেছিলেন অনেকে। বিভিন্ন স্থানের নতুন ছবি তুলে তা ব্যবহারকারীদের সুবিধার্থে আপডেট করে থাকে গুগল। অনেক সময় এ রকম অদ্ভুত দেখায় তাই ছবিগুলো।

গুগলের একটি গাড়ি বিশ্বের বিভিন্ন দেশের রাস্তায় গিয়ে প্যানোরামা সুবিধা ব্যবহার করে ওই জায়গার ছবি তোলে। গুগলের গাড়িতে রয়েছে নয়টি ক্যামেরা, যেগুলোর সাহায্যে ৩৬০ ডিগ্রি ভিউতে ছবি তোলা যায়। সঙ্গে থাকে বিশেষ লেজার ও জিপিএস সুবিধা, যেটি ছবি তোলার সঙ্গে সঙ্গে যেখান থেকে ছবি তোলা হলো, সেখান থেকে ছবি তোলার স্থানটির দূরত্ব কতটুকু সেটি নির্ধারণ করে দেয়। নির্দিষ্ট একটি এলাকার ছবি তোলা শেষে ছবি ওই স্থানের তথ্য সংগ্রহ, একাধিক মান নির্বাচন এবং যাচাইয়ের শেষে যুক্ত হয় গুগল ম্যাপে। আনন্দবাজার

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top