সরকারি হাজিদের ফ্লাইট শেষ হচ্ছে সোমবার

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ পবিত্র হজ পালন শেষে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের দেশে ফিরিয়ে নেয়ার হজ ফ্লাইট শেষ হচ্ছে আগামীকাল (সোমবার)।

ওই দিন রাত সাড়ে ১০টায় ৪১৯ জন সরকারি ব্যবস্থাপনার হাজি দেশে ফিরবেন বলে জানা গেছে।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় মোট ছয় হাজার ৭৫৫ জন হজ করেছেন।

এদিকে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৮৪ হাজার ৮১১ জন হাজি।

গত ২৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ২৬ সেপ্টেম্বর।

Share this post

scroll to top